সংযুক্ত আরব আমিরাতে শুরু হওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে। ইনজুরি ও অসুস্থতার কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক লিটন দাস এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নেমেছে টাইগাররা।
শনিবার (১৭ অক্টোবর) শারজাহতে আফগানিস্তান আয়োজিত এই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসের সময় অধিনায়কত্বের পরিবর্তন ও একাদশের তথ্য জানা যায়। লিটন দাসের অনুপস্থিতিতে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়। একই সাথে উইকেটের পেছনে গ্লাভস হাতে দায়িত্ব সামলাচ্ছেন নুরুল হাসান সোহান।
সংবাদ সম্মেলনে কোনো আভাস না থাকলেও চোটের কারণে পূর্ণাঙ্গ মেয়াদে প্রথম ম্যাচে লিটনের স্থায়ী অধিনায়কত্বের অভিষেক কিছুটা পিছিয়ে গেল। অন্যদিকে হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশের বাইরে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
উল্লেখ্য, দীর্ঘ সাত বছর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। আর আফগানিস্তানের জন্য আয়োজক হিসেবে এটি প্রথম কোনো ত্রিদেশীয় টুর্নামেন্ট।
এই ম্যাচে পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে নিয়ে তিন পেসারের একাদশ সাজিয়েছে বাংলাদেশ। লেগ স্পিনার রিশাদ হোসেনের সাথে দ্বিতীয় স্পিনার হিসেবে রয়েছেন মোসাদ্দেক হোসেন। এ ছাড়া বোলিংয়ে অপশন বাড়াতে সাইফ হাসান ও সৌম্য সরকারকও আছেন।
বাংলাদেশ একাদশ:
সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), জাকির হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

