...|...|...

অর্থনীতি

জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:২৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৫:২৭
Shares
জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি (২০২৬-২৭) অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২ দশমিক ৮৫ বিলিয়ন (২৮৫ কোটি ৮৬ লাখ ৮০ হাজার) মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ সময়ে বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ৪ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৮ কোটি ডলার বেশি। গত বছরের জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৫ কোটি ডলার। গত আট বছরে জুলাই মাসে আসা রেমিট্যান্সের মধ্যে এই পরিমাণ সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে রফতানি আয় আগের অর্থবছরের তুলনায় ২ শতাংশ কমে ৪০ বিলিয়ন ডলারে নেমেছে। অন্যদিকে জুলাই-মে সময়ে আমদানি ৬ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৬৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিপরীতে, ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ রেকর্ড ৩৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের তুলনায় ১৭ শতাংশ বেশি।