...|...|...

সারাদেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

জাল ভোট দিতে এসে আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৪০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:৩৩
Shares
জাল ভোট দিতে এসে আটক ৩

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে তিনজন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদরের দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে  তাদেরতে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম।

ভুয়া ভোটাররা হলেন, হিমেল তিনি আলিম দ্বিতীয় বর্ষে, সিয়াম, মিনহাজ আলীম প্রথম বর্ষে পড়াশোনা করেন তারা।

পিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম বলেন, আপনাদের সহযোগিতায় আমরা তিনজন ভুয়া ভোটার পেয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এসেছিলেন তাদেরকে জিগ্যাসাবাদ করা হয়েছে।  আপাতত তাদেরকে রুমে আটকে রাখা হয়েছে। এদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।