...|...|...

সারাদেশ

নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:১০
Shares
নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি

নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনার উদ্বোধন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানিয়েছেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রধানমন্ত্রীকে দিয়ে প্রকল্পটির উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের বিভিন্ন খাল খনন কার্যক্রম ও ধরলা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘মহেন্দ্রনগরের খালটির কাজ শেষ করে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। খালের দুই পাশে বৃক্ষরোপণ ও ওয়াকওয়ে নির্মাণের মাধ্যমে এলাকাটিকে দৃষ্টিনন্দন করে তোলা হবে।’

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রকল্পটির বিস্তারিত পরিকল্পনা প্রণয়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। এ ক্ষেত্রে চীন, নেদারল্যান্ডস ও মালয়েশিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।’

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।