...|...|...

জাতীয়

জাপানে টয়োটা কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯:১৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১১:১০
Shares
জাপানে টয়োটা কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

জাপানের উন্নয়নের শিল্পশক্তির প্রতীক টয়োটার মোটোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে বুলেট ট্রেনে টোকিও থেকে নাগোয়া পৌঁছান তিনি। সেখানে বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান টয়োটার কারখানা পরিদর্শন করেন তিনি।

পরে টয়োটার শিল্প-প্রযুক্তি জাদুঘর পরিদর্শন ও টয়োটা টুশো করপোরেশনের প্রধান নির্বাহীর আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেয়ার কথা রয়েছে তারা। জাপানের শিল্প-অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও কর্মসংস্থানের সম্ভাবনা খোঁজাই এ সফরের অন্যতম লক্ষ্য।

চার দিনের সফর শেষে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে নারিতা বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।