২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর ম্যাচে জর্ডানের বিপক্ষে লিড নিয়েছে অস্ট্রিয়া। দলের হয়ে গোলটি করেন মিডফিল্ডার রোমানো স্মিড।
বুধবার (১৭ জুন) ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শক্তির বিচারে এগিয়ে থাকা অস্ট্রিয়ার বিপক্ষে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে জর্ডান। তবে অস্ট্রিয়ার অভিজ্ঞ আক্রমণভাগের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে নবাগত দলটিকে।
ম্যাচের শুরু থেকেই অস্ট্রিয়া তাদের আক্রমণাত্মক ফুটবলশৈলী প্রদর্শনের চেষ্টা করে যাচ্ছে। যার প্রেক্ষিতে ম্যাচের ২১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় অস্ট্রিয়া। রোমানো শ্মিড মাঝমাঠ থেকে আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে এক জোরালো ও দূরপাল্লার শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করেন। এই গোলটি অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়েছে।


