...|...|...

খেলা

কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৬
Shares
কয়েক মাসের জন্য মাঠের বাইরে হ্যারি কেইন

হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বড় ধরনের চোটে পড়ে কয়েক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে। এতে চলতি মৌসুমে বায়ার্নের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বুন্দেসলিগায় কোলনের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচের ২০ মিনিটেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় কেইনকে। পরে পরীক্ষায় তার বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বায়ার্নের মেডিকেল বিভাগ। রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

এক বিবৃতিতে বায়ার্ন মিউনিখ জানায়, শুক্রবার সন্ধ্যায় কেইনের বাঁ পায়ের গোড়ালির লিগামেন্টে চোট ধরা পড়ে। ক্লাবের চিকিৎসকদের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এই চোটের কারণে আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে।

তবে ঠিক কত দিন কেইনকে মাঠের বাইরে থাকতে হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি জার্মান ক্লাবটি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে পারেন ইংল্যান্ডের এই অধিনায়ক।

এদিকে কোলনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়া বায়ার্নের আরেক ফুটবলার মাইকেল ওলিসের অবস্থাও জানিয়েছে ক্লাবটি। ফরাসি এই ফরোয়ার্ডের পায়ের সামনের অংশে আঘাত লেগেছে। আগামী কয়েক দিন তাকে চিকিৎসার মধ্যে রাখা হবে।

কোলনের বিপক্ষে ড্রয়ের পর ২২ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষস্থান ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের অবস্থানে রয়েছে কোলন।