নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডের একটি ক্যাটাগরির পদে মোট ২০ জন জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতোমধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। চলবে আগামী ২৩ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
পদের নাম: গাড়িচালক (ভারী)। পদসংখ্যা ২০টি, (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বৈধ লাইসেন্সসহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
বয়সসীমা: ২ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে যেকোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক থেকে ১০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার (অফেরতযোগ্য) আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করে সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বরাবর ডাকযোগে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সাথে নিজ ঠিকানা লেখা ডাকটিকিটসহ ফেরত খাম (সাইজ ৯"× ৪") সংযুক্ত করতে হবে। সরাসরি জমা দেওয়া আবেদন গ্রহণ করা হবে না।


