...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ওয়ালটন, রয়েছে ইনক্রিমেন্টসহ পারফরম্যান্স বোনাস

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, রয়েছে ইনক্রিমেন্টসহ পারফরম্যান্স বোনাস

ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস অপারেশন অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩১ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: সার্ভিস অপারেশন অফিসার
বিভাগ: এইচভিএসি
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি। 
অন্যান্য যোগ্যতা: এমএস এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা। এমআইএস (MIS), ডেটা বিশ্লেষণ, রিপোর্টিং এবং নথিপত্র তৈরির বিষয়ে ভালো জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ১৮ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, মুনাফার অংশ, পারফরম্যান্স বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।