...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ আছে বিমা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
জনবল নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ আছে বিমা সুবিধা

ছবি: সংগৃহীত

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্ট্রিবিউশন চ্যানেল (ই-বাইক) বিভাগ ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে  ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার
বিভাগ: ডিস্ট্রিবিউশন চ্যানেল (ই-বাইক)
পদসংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা মার্কেটিং বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ (MBA) ডিগ্রি 
অন্যান্য যোগ্যতা:  ই-বাইক, ইলেকট্রিক মোবিলিটি পণ্য এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সারাদেশব্যাপী ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবস্থাপনা এবং ডিলার নেটওয়ার্ক উন্নয়নের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৮ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬