...|...|...

চাকরি

জনবল নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন করবেন যেভাবে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৩
Shares
জনবল নিয়োগ দিচ্ছে ওয়ালটন, আবেদন করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

ওয়ালটন প্লাজা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জাভা ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৭ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা

পদের নাম: জাভা ডেভেলপার

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি। 

অন্যান্য যোগ্যতা: Grails, Java, Oracle এবং প্রোগ্রামিংয়ের মৌলিক জ্ঞান।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৫ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৪ থেকে ৩০ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, বছরে ২টি উৎসব বোনাস, চাকরিজনিত সুবিধা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬