...|...|...

সারাদেশ

চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর পথে ফাতেমা তুজ জোহরা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, বিকেল ৩:০৪
Shares
চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর পথে ফাতেমা তুজ জোহরা

চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর পথে ফাতেমা তুজ জোহরা। ছবি: টাইমস টুডে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের রাওনা গ্রামের পাঁচ বছর বয়সী শিশু ফাতেমা তুজ জোহরা। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেড়ে উঠছে সে। উন্নত চিকিৎসা পেলে সুস্থ জীবনে ফেরার স্বপ্ন দেখছে শিশুর পরিবার।

কিন্তু অর্থের অভাবে থমকে গেছে তার চিকিৎসা। মেয়েকে বাঁচাতে গিয়ে ইতোমধ্যে নিজেদের সঞ্চয়, বাবার উপার্জনের টাকা এমনকি জমিজমাও বিক্রি করেছেন অসহায় বাবা-মা। এখন আর চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য নেই তাঁদের।

ফাতেমা তুজ জোহরা রাওনা গ্রামের মো. আতাউর রহমান ও নাছিমা আক্তার দম্পতির সন্তান। সন্তানের সুস্থতার আশায় গত পাঁচ বছর ধরে দেশের বিভিন্ন হাসপাতাল ও ভারতে দুই বার নিয়ে গিয়েও চিকিৎসা করিয়েছেন ও বাবা-মা।

মেয়ের চিকিৎসার পেছনে নিজেদের উপার্জনের সব টাকা জমানো সঞ্চয় ও জমি বিক্রির অর্থ ব্যয় করেছেন তাঁরা। তবুও সুস্থ হয়ে ওঠেনি ফাতেমা।

পরিবারের ভাষ্য অনুযায়ী ফাতেমার উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। তাকে ভারতে নিয়ে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে হবে। দেশে অস্ত্রোপচার করালে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন তাঁরা। কিন্তু অর্থাভাবে বর্তমানে ফাতেমার চিকিৎসা বন্ধ রয়েছে।

একদিকে অসুস্থ সন্তানের কষ্ট অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয় সব মিলিয়ে দিশেহারা ফাতেমার পরিবার। মেয়েকে বাঁচানোর শেষ আশাটুকু নিয়ে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, জনপ্রতিনিধি ও সরকারের সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

ফাতেমার বাবা-মায়ের আকুতি সামর্থ্যবান মানুষ ও প্রবাসী ভাই-বোনেরা যেন শিশুটির পাশে দাঁড়ান। সবার সামান্য সহযোগিতায় হয়তো আবারও চিকিৎসা শুরু হবে, ফিরে আসবে ফাতেমার বেঁচে থাকার স্বপ্ন।

ফাতেমার চিকিৎসায় সহযোগিতা পাঠানোর ঠিকানা:

ব্যাংক হিসাব

- হিসাবের নাম: মমতাজ আলী শেখ
- ব্যাংক: সোনালী ব্যাংক
- শাখা: গফরগাঁও
- হিসাব নম্বর: ৩৩০৭৬০১০২৩৯৮৫

বিকাশ

- অ্যাকাউন্ট নম্বর: ০১৩৫৪২০০১৬৭

মানবিক সহায়তা নিয়ে ফাতেমার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তার পরিবার।