...|...|...

চাকরি

চাকরি দেবে ব্র্যাক এনজিও, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:১৭
Shares
চাকরি দেবে ব্র্যাক এনজিও, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটির (এনজিও) অপারেশনস বিভাগ ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ডেপুটি ম্যানেজার
বিভাগ: অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, মার্কেটিং, ডেভেলপমেন্ট স্টাডিস, ইকোনমিক্স, সোশ্যাল সাইন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: স্টেকহোল্ডার ব্যবস্থাপনা, দল পরিচালনা ও ডেটা রিপোর্টিংয়ে দক্ষতা; পাশাপাশি মাইক্রোসফট অফিস ও ডেটা রিপোর্টিং টুলস ব্যবহারে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৩ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬