জনবল নেবে কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদফতর। প্রতিষ্ঠানটি ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৯৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৯ জন নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে। এ ছাড়া অফিস সহায়ক পদে ৩৮ জন, সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর পদে ৯ জন, মাঠ ও বাজার পরিদর্শক পদে ৫ জন এবং হিসাবরক্ষক পদে ৩ জন নিয়োগ দেওয়া হবে। বাকি তিনটি পদে একজন করে নেওয়া হবে।
পদের নাম ও বেতন স্কেল
১. মাঠ ও বাজার পরিদর্শক-৫টি পদ। বেতন স্কেল ২৪ হাজার ৩০০ থেকে ৫৯ হাজার ৭০০ টাকা (গ্রেড-১২)।
২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর-৯টি পদ। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।
৩. কম্পিউটার অপারেটর-১টি পদ। বেতন স্কেল ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা (গ্রেড-১৩)।
৪. হিসাবরক্ষক-৩টি পদ। বেতন স্কেল ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৪)।
৫. গাড়িচালক (ভারী)-১টি পদ। বেতন স্কেল ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা (গ্রেড-১৫)।
৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৯টি পদ। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।
৭. ক্যাশিয়ার-১টি পদ। বেতন স্কেল ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা (গ্রেড-১৬)।
৮. অফিস সহায়ক-৩৮টি পদ। বেতন স্কেল ২০ হাজার থেকে ৪৮ হাজার ৪০০ টাকা (গ্রেড-২০)।
প্রার্থীদের বয়স ১-১১-২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ৫ নং ক্রমিকের (গাড়িচালক) পদের জন্য বয়স ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর নির্ধারিত সময়ের মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা-
আবেদন শুরু: ১৬ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা
পরীক্ষার ফি-
পদের ধরন অনুযায়ী ফি ৫৬ টাকা থেকে ১৬৮ টাকা পর্যন্ত (টেলিটক সার্ভিস চার্জসহ)।*নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের বিস্তারিত তথ্য পাওয়া যাবে কৃষি বিপণন অধিদফতরের ওয়েবসাইটে। এখানেও পাবেন তথ্য


