...|...|...

আইন ও আদালত

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে: অ্যাটর্নি জেনারেল

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ভোর রাত ৫:৪৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৩:১৫
Shares
চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম- আসনে। ফলে আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। 

অ্যাটর্নি জেনারেল বলেন, রায়ের ফলে আসলাম চৌধুরী যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন সেটি আর আপাত দৃষ্টিতে আর থাকলো না। আদালত যেহেতু সংক্ষিপ্ত আদেশ দিয়েছেন, এর কিছু কনসিকুয়েন্সিয়াল অর্ডার থাকতে পারে। আদালত বলেছেন, পূর্ণাঙ্গ রায়ে বাকি বিষয়গুলো আসবে। অপেক্ষা করতে করা ছাড়া উপায় নেই। আসলাম চৌধুরীর আইনজীবীরা হয়তো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। 

উল্লেখ্য, চট্টগ্রাম- আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেন।