...|...|...

চট্টগ্রাম

চট্টগ্রামে বাস-লরি সংঘর্ষে নিহত ৫

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৮:২১ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬, সকাল ৯:১২
Shares
চট্টগ্রামে বাস-লরি সংঘর্ষে নিহত ৫

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস-ট্রাক সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৬ জন।  

সোমবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা রয়েল সিমেন্ট গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

নিহতদের মধ্যে নেত্রকোনার ইব্রাহিম নামের ৬ বছরের এক শিশু ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি ৩ জনের পরিচয় শনাক্ত কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, রাতে বাসযোগে চট্টগ্রাম থেকে নেত্রকোনা যাচ্ছিল তারা। পথে কুমিরায় বাসে ত্রুটি দেখা দিলে যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশেই দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির লরি এসে তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে আনলে আরও ২ জনের মৃত্যু হয়। এছাড়া আহত ৪ জনকে উদ্ধার করে ভর্তি করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।