...|...|...

সারাদেশ

গ্যাস বিষ্ফোরণে দগ্ধ সেই চারজনই না ফেরার দেশে

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৪৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, বিকেল ৫:৫০
Shares
গ্যাস বিষ্ফোরণে দগ্ধ সেই চারজনই না ফেরার দেশে

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনের আর কেউ বেঁচে নেই। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বাড়ির কেয়ারটেকার রনির।

এর আগে, বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় দম্পতি শরীফ ও রোজিনার। কিছুক্ষণ পর মারা যান রোজিনার ভাই রিয়াজও। দগ্ধদের মধ্যে সবশেষ চিকিৎসাধীন ছিলেন রনি। আজ তারও মৃত্যু হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের ঢাকায় ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়।

গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চারজন মারাত্মক দগ্ধ হন।