...|...|...

লাইফস্টাইল

গ্যাস, কোষ্ঠকাঠিন্যে পেটের স্বস্তি দেবে রান্নাঘরের যেসব মসলা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:১১
Shares
গ্যাস, কোষ্ঠকাঠিন্যে পেটের স্বস্তি দেবে রান্নাঘরের যেসব মসলা

ছবি: এআই

পেটের সমস্যা যেন নিত্যদিনের সঙ্গী! কখনো গ্যাস, কখনো অম্বল, আবার কখনও বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য। সামান্য খাওয়াদাওয়ার অনিয়মেই পেটের নানা সমস্যা দেখা দেয়। আর এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে দৈনন্দিন জীবনও হয়ে ওঠে অস্বস্তিকর। শুধু তাই নয়, অন্ত্রে প্রদাহ তৈরি হলেও পেটব্যথা, অস্বস্তি-সহ নানা সমস্যা দেখা দিতে পারে। সংক্রমণ, পরজীবী এবং শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার অস্বাভাবিক প্রতিক্রিয়াও অন্ত্রের প্রদাহের কারণ হতে পারে। তবে জানেন কি, পেটের সাধারণ সমস্যা থেকে স্বস্তি পেতে প্রয়োজনীয় কিছু উপাদান রয়েছে আপনার রান্নাঘরেই। এনডিটিভির হেলথলাইন সূত্রে জানা গেছে

জিরা

হজমশক্তি ভালো রাখতে জিরার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালির রান্নাঘরে থাকা এই পরিচিত মসলাটি গ্যাস, অ্যাসিডিটি ও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে। বিশেষ করে শীতকালে খাবারদাবারের অনিয়মে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। এমন পরিস্থিতিতে জিরা ভেজানো পানি পান করতে পারেন। আবার প্রতিদিনের রান্নায় জিরার ফোড়ন দেওয়া খাবারও খেতে পারেন। জিরার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে সহজ করতে সাহায্য করে। ফলে পেটের অস্বস্তি কমে এবং খাবার হজম হতে সুবিধা হয়।

মৌরি

খাওয়ার পর ব মৌরি খাওয়ার অভ্যাস বহু পুরোনো। তবে শুধু মুখের রুচি ফেরানো নয়, পেটের যত্ন নিতেও এই মশলার জুড়ি মেলা ভার। গ্যাস, অম্বল কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় মৌরি উপকারী। মৌরি খেলে হজমে সুবিধা হয় এবং পেট ফাঁপার অস্বস্তিও কমতে পারে। ভারী খাবার খাওয়ার পর অল্প মৌরি চিবিয়ে খেতে পারেন। চাইলে মৌরি ভেজানো পানিও পান করা যায়। নিয়মিত পরিমিত পরিমাণে মৌরি খেলে হজমের সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন।

জোয়ান

রাতে অতিরিক্ত খাওয়াদাওয়া করেছেন? তার পর থেকেই পেট ফাঁপা, গ্যাস কিংবা অম্বলের সমস্যা শুরু হয়েছে? এমন পরিস্থিতিতে ঘরোয়া উপাদান হিসেবে জোয়ান বেশ উপকারী। জোয়ানের মধ্যে থাকা থাইমল নামের প্রাকৃতিক উপাদান হজমে সাহায্য করে। বদহজম, পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা কমাতেও এটি কার্যকর। খাবারের পর অল্প জোয়ান চিবিয়ে খেতে পারেন। আবার গরম পানি জোয়ান ভিজিয়ে সেই পানি পান করলেও পেটের অস্বস্তি কমাতে সাহায্য করে।

আদা

আদা এমন একটি ঘরোয়া উপাদান, যা পেটের নানা সমস্যায় ব্যবহার করা হয়। কোষ্ঠকাঠিন্য, পেটব্যথা, ক্র্যাম্প, গ্যাস এবং বদহজমের সমস্যা কমাতে আদা সাহায্য করে। পাশাপাশি বমি বমি ভাব ও পেটের অস্বস্তি দূর করতে সাহায্য করে। আদার মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান হজমের প্রক্রিয়াকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। পেটের অস্বস্তি কমাতে গরম পানিতে শুকনো আদার গুঁড়া মিশিয়ে পান করতে পারেন। চাইলে সামান্য মধুও যোগ করতে পারেন। নিয়মিত রান্নায় আদা ব্যবহার করলেও মিলবে নানা উপকার।

দারুচিনি

স্বাদ ও গন্ধে দারুচিনির জুড়ি মেলা ভার। পোলাও, মাংস থেকে শুরু করে চা-বিভিন্ন খাবারে এই মসলার ব্যবহার রয়েছে। তবে খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি পেটের যত্ন নিতেও দারুচিনি উপকারী। এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান পাকস্থলীর স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

পাশাপাশি অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে এবং প্রদাহ কমাতেও ভূমিকা রাখতে পারে। চাইলে দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করতে পারেন। নিয়মিত রান্নায় পরিমিত পরিমাণে দারুচিনি ব্যবহার করলেও উপকার পাবেন।

গ্যাস, অম্বল, বদহজম কিংবা পেট ফাঁপার মতো সমস্যা এড়াতে প্রতিদিনের খাদ্যাভ্যাসে নজর দেওয়া জরুরি। অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, পর্যাপ্ত পানি পান করুন এবং আঁশযুক্ত খাবার খান। পাশাপাশি রান্নায় জিরা, মৌরি, জোয়ান, আদা ও দারুচিনির মতো পরিচিত মসলা ব্যবহার করতে পারেন। তবে দীর্ঘদিন পেটব্যথা, কোষ্ঠকাঠিন্য কিংবা অন্ত্রের সমস্যায় ভুগলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।