...|...|...

সারাদেশ

গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ মে ২০২৬, রাত ৩:৫৩ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, বিকেল ৪:০১
Shares
গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এনামুল হক (৩৮) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দেন স্থানীয়রা। শনিবার (২৩ মে) রাতে পৌর শহরের খোয়ারপাড় শাপলাচত্বর মোড়ে এ ঘটনা ঘটে। 

এনামুল শহরের সজবরখিলা মহল্লার মোবারক হোসেনের ছেলে। এর আগে এদিন দুপুরে এনামুলের বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, প্রায় পাঁচ মাস আগে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার অভিযুক্ত এনামুলের বাসায় ভাড়া ওঠেন গৃহবধূ ও তার স্বামী। ভুক্তভোগীর স্বামী বাইরে ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় এনামুল তার সুযোগ নেন; সেই গৃহবধূকে বিভিন্ন সময় মেসেঞ্জারে কু-প্রস্তাব দেন।

একপর্যায়ে শনিবার দুপুরে এনামুল কৌশলে গৃহবধূর ঘরে ঢুকে তার মুখ চেপে ধর্ষণ করে। পরে গৃহবধূ তার স্বামী ও পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়। এরপর সন্ধ্যার দিকে গৃহবধূর পরিবার ও স্থানীয়রা এনামুলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। পরে এ ঘটনায় এনামুলের শাস্তির দাবিতে মধ্যরাতে শহরে বিক্ষোভ করে স্থানীয়রা। এক পর্যায়ে সদর থানার সামনে গিয়েও বিক্ষোভ করে তারা।

বিক্ষোভে আসা স্থানীয় মমিন বলেন, আমরা ধর্ষক এনামুলের ফাঁসি চাই। আমাদের সামনে মা-বোন কেউই এদের জন্য নিরাপদ না। যা মন চায় করছে। এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এরকম ঘটনা ঘটতে থাকবে।

ভুক্তভোগীর স্বামী বলেন, আমরা ভাড়া বাসায় থাকি। বাসায় ওঠার পর থেকেই এনামুল আমার স্ত্রীকে বিভিন্ন কু-প্রস্তাব দেয়। পরে আমার ভাইকে এবং আমার স্ত্রীর মামা কে জানানো হয়, পরে সেটা নিয়ে সমাধানও হয়। এরপর আবারও সে কু-প্রস্তাব দেয়। পরে অতর্কিতভাবে আমার স্ত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করে। আমি এটা বিষয়ে অভিযোগ দায়ের করেছি। এর বিচার চাই আমি।

এ বিষয়ে শেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের খোয়ারপাড় এলাকার ধর্ষণের অভিযোগে একজনকে গণপিটুনির দেয়ার কথা জানতে পেরে ঘটনাস্থলে আমাদের টিম যায়। তাকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে, লিখিত অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।