...|...|...

রাজধানী

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, একজন নিহত

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, দুপুর ২:৫৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩:৩৬
Shares
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, একজন নিহত

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নারিকেল বাগের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে মৃত ওই ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। এদিকে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ১২টা ২৫ মিনিটে নারিকেল বাগের আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৮টি ইউনিট কাজ করে দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।