...|...|...

জাতীয়

কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, দুপুর ১২:৩৭ | আপডেট: ২০ আগস্ট ২০২৬, রাত ১২:৩৩
Shares
কিশোর গ্যাং দমনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক, ছিনতাই কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বদ্ধপরিকর।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদকবিরোধী অভিযান চালানো হচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও জানান, মাদক ব্যবসায়ী মাদকসেবীদের নিয়মিত গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা সামারি ট্রায়ালের মাধ্যমে শাস্তির ব্যবস্থা অব্যাহত রয়েছে।

কিশোর গ্যাং যাতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সক্রিয় হতে না পারে, সে লক্ষ্যে অনলাইন নজরদারি জোরদার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, স্থানীয় বাসিন্দা, অভিভাবক, শিক্ষক এবং সমাজের নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে মাদক কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্তকরণ এবং কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।