২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে মাঠে নেমে এক বিরল রেকর্ডের অংশীদার হয়েছে স্পেন। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের শুরুর একাদশে দুই কিশোর ফুটবলার লামিনে ইয়ামাল এবং পাউ কুবারসিকে জায়গা দিয়ে কোচ এক অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছেন।
ফুটবল পরিসংখ্যান বিষয়ক সংস্থা 'অপ্টা'র তথ্য অনুযায়ী, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা পরবর্তী কোনো নকআউট ম্যাচে শুরুর একাদশে দুই কিশোর (১৯ বছর বা তার কম বয়সী) খেলানোর ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালে।১৯৫৮ সালের বিশ্বকাপে ওয়েলসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিল প্রথমবার তাদের দুই তরুণ তারকা-ফুটবল সম্রাট পেলে এবং জোসে আলতাফিনিকে একসঙ্গে শুরুর একাদশে সুযোগ দিয়েছিল। প্রায় সাত দশক পর স্পেন সেই ঐতিহাসিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাল।
ইয়ামাল স্পেনের আক্রমণভাগে গতি ও সৃজনশীলতা যোগ করেছেন, অন্যদিকে কুবারসি রক্ষণভাগে দেখিয়েছেন পরিণত মানসিকতা। তারা তাদের ওপর রাখা আস্থার প্রতিদান দিতে সক্ষম হয়েছেন।
৬৮ বছরের দীর্ঘ অপেক্ষার পর দুই কিশোরের এই উপস্থিতি ফুটবলপ্রেমীদের মনে নতুন প্রত্যাশা জাগিয়েছে, যেখানে এখন প্রশ্ন উঠছে-পেলে-আলতাফিনি জুটির সেই কিংবদন্তিতুল্য নজিরের মতো এই স্প্যানিশ কিশোররাও কি শেষ পর্যন্ত স্পেনের জন্য বিশ্বকাপ শিরোপা জয় করতে পারবেন?

