রাজধানীর পান্থপথের একটি হলরুমে তরুণ শিক্ষার্থী, সক্রিয় রাজনৈতিক কর্মী ও জাতীয়তাবাদী সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কলাম রাইটিং প্রশিক্ষণ কর্মশালা। সামাজিক সংগঠন ‘বাংলাদেশ ফরওয়ার্ড’-এর উদ্যোগে এবং স্মার্ট ল্যাবের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই কর্মশালায় শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাসহ প্রায় ৩০ জন অংশগ্রহণকারী অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির উপদেষ্টা রিয়াদ হাসনাঈন এবং পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন নেজা মাহমুদ।
কর্মশালায় সমসাময়িক বিষয় পর্যবেক্ষণ, মতামতের বস্তুনিষ্ঠতা, লেখা উপস্থাপনের সঠিক কৌশল এবং আন্তর্জাতিক পরিসরে কলাম পাঠানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত বক্তারা। বক্তারা একাডেমিক বই-পুস্তকের পাশাপাশি বাস্তব জীবনের ঘটনাপ্রবাহকে বিশ্লেষণ করার ওপর বিশেষ গুরুত্ব দেন। তারা উল্লেখ করেন, চারপাশে প্রতিদিন ঘটে চলা ঘটনা থেকেই লেখার মূল খোরাক খুঁজে নিতে হবে।
এ সময় দৈনিক ইনকিলাবেরএডিটরিয়াল এসিস্ট্যান্ট সৈয়দ ইবনে রহমত বলেন, আজকে আমরা যদি একটু চারপাশের ঘটনাগুলোর দিকে তাকাই, তবে দেখব আমাদের সামনে লেখার মতো অসংখ্য সমসাময়িক বিষয় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আসলে একাডেমিক বই-পুস্তক পড়ে সাংবাদিকতা বা মতামত লেখার পাঠ নেওয়ার চেয়ে বাস্তব জীবনের এই বিষয়গুলোকে বিশ্লেষণ করতে শেখাই সবচেয়ে বড়ো বিষয়।
তিনি আরও বলেন, চারপাশে ঘটে চলা প্রতিদিনের ঘটনা থেকেই আমাদের লেখার মূল খোরাক খুঁজে নিতে হবে। এই বাস্তব বিষয়গুলোকে সঠিকভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে লিখতে পারলেই আমাদের কলাম বা এডিটোরিয়ালসাধারণ পাঠকের মন ছুঁয়ে যাবে।
রিসার্চার এবং পলিসি প্র্যাকটিশনার্স নুরুল ইসলাম বিপ্লব বলেন, মতামত কোনো সর্বজনীন তথ্য বা ডেটা নয়; বরং একজন ব্যক্তির নিজস্ব সামাজিক অবস্থান ও গ্রহণযোগ্যতার ওপরই তার মতামতের গুরুত্ব নির্ভর করে। শুধু সুন্দর একটি কাঠামো বা প্রতিষ্ঠান থাকলেই সঠিক ফলাফল পাওয়া যায় না। যেমন- আমেরিকা ও বাংলাদেশের সরকারিকর্মচারীর সংখ্যা সমান হলেও সেবার মানে আকাশ-পাতাল তফাত। সমাজে কার্যকর প্রভাব ফেলতে হলে সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত লেখার ওপর জোর দেওয়া জরুরি।
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ে মানসম্মত লেখার অভাবের উদাহরণ দিয়ে তিনি জানান,নতুন কিছু অফার করাই লেখকের আসল অবদান। ফেসবুক,ইউটিউব বা পত্রিকার কলাম- যেকোনো প্ল্যাটফর্মেই সততা ও মেধা থাকলে নিজস্ব অবস্থান তৈরি করা সম্ভব।
সাংবাদিক এবং কলামিস্ট এইচ এম নাজমুল আলম বলেন, সংবাদপত্রে উপ-সম্পাদকীয় মতামত যখন পাঠাবেন তখন ইমেইলের সাবজেক্টে লেখার শিরোনাম লিখতে হবে। বডিতে অপ্রয়োজনীয় ভূমিকা না লিখে সরাসরি মূল লেখাটি পেস্ট করা শ্রেয়। লেখার শেষে নিজের সংক্ষেপ পরিচয় ও যোগাযোগ নম্বর যোগ করতে হবে; তবে রাজনৈতিক পরিচয় পরিহার করাই উত্তম। সাথে সংযুক্ত নিজের ছবিটি নিজের নামে সেভ করে পাঠাতে হবে। তাহলে লেখাটি প্রকাশ সম্ভাবনা থাকে বেশি।
তিনি আরও বলেন, কলামটি ওয়ার্ড ফাইলে সেভ করার সময় নিজের নামের বদলে লেখার শিরোনামটি ব্যবহার করা উচিত। এতে সম্পাদকদের ডাউনলোড ফোল্ডার থেকে ফাইল ওছবি খুঁজে পাওয়া সহজ হয় এবং লেখা প্রকাশের সম্ভাবনা বৃদ্ধি পায়। এছাড়া গ্রহণযোগ্যতা বাড়াতে দেশীয় পত্রিকার পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যান্য পত্রিকায় ইংরেজি কলাম পাঠানো উচিত।
সমাপনী বক্তব্যে সংগঠনটির উপদেষ্টা ফজলে রাব্বী বলেন, একজন খুব বিখ্যাত রাইটার আমরা যার বই প্রায়ই পড়েছি ইউভাল নোয়াহ হারারি, উনি উনার 'নেক্সাস'বইটিতে দেখিয়েছেন যেটা সামারিজিস্ট, নেক্সাসেরমূল অনুষঙ্গেই দেখিয়েছেন যে আমাদের যে টোটাল হিউম্যান সিভিলিজেশন এটা আর কিছুই না, এটা ইনফরমেশন। এটা ইনফরমেশন নেক্সাস। অরিজিনাল ইনফরমেশন যেটার ভেতরে বিশ্বাস, ধর্ম, ভাষা, জ্ঞান, আইডিয়োলজি, দর্শন যা আছে সব কিছুই মানবজাতির সবই ইনফরমেশন।
তিনি বলেন, আজকের এই সেশনটা ইনফরমেশন ডিসইনফরমিনেশন অথবা ইনফরমেশন কিভাবে আমরা প্রেজেন্ট করব স্টোরিটেলিং এটার ওপরই হলো। যতটুকু জানি বা মনে হয় যে এটা প্রফেশনাল বাংলাদেশের একটা খুব ওয়ার্ম-আপ সেশন বলা যেতে পারে বা ট্রায়াল।যাতে সামনে আরও এরকম কাজের প্রচেষ্টা আমাদের থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফরওয়ার্ডের উপদেষ্টা মুর্তাজা খান লোদী, ওয়ার্ল্ডহিউম্যান রাইটসের ভাইস চেয়ারম্যান জাফরইমাম, সাংবাদিক মেহদী ইসলাম, সংগঠনটির সভাপতি মো. মনিরুল হকজনি, সাধারণ সম্পাদক মশিউর রহমান শাফি সহ, সদস্যকবি হেমায়েত উল্লাহ ইমন সহ প্রমুখ।

