...|...|...

লাইফস্টাইল

কম খরচে আপেল-মাল্টার চেয়েও বেশি পুষ্টি পাওয়া যায় যেসব ফলে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৬ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৩
Shares
কম খরচে আপেল-মাল্টার চেয়েও বেশি পুষ্টি পাওয়া যায় যেসব ফলে

ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের বাজারে যেন আগুন লেগেছে। চাল, ডাল থেকে শুরু করে সাধারণ শাকসবজি কিনতেই সাধারণ মানুষের পকেট খালি হওয়ার জোগাড়। এমতাবস্থায় শরীর সুস্থ রাখতে ডাক্তাররা যখন বেশি বেশি ভিটামিন ও ফলমূল খাওয়ার পরামর্শ দেন, তখন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো বেশ হিমশিম খায়। অনেকেই ভাবেন, হাজার টাকা খরচ করে দামি আপেল, মাল্টা বা আঙুর না কিনলে বুঝি শরীরে ভিটামিনের অভাব পূরণ হবে না।

কিন্তু পুষ্টিবিজ্ঞানীদের হিসাব বলছে সম্পূর্ণ উল্টো কথা, আমাদের হাতের নাগালেই রয়েছে এমন কিছু সস্তা দেশি ফল, যা পুষ্টির দিক থেকে বিদেশি দামি ফলগুলোকে অনায়াসেই টেক্কা দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক কম খরচে শরীরে ভরপুর ভিটামিন জোগানোর সেই পুষ্টিকর ফল সম্পর্কে।

মাল্টা নাকি আমলকি

অনেকেই ভিটামিন ‘সি’ এর অভাব মেটাতে বাজার থেকে দামি মাল্টা কিনে আনেন। কিন্তু আপনি কি জানেন, পুষ্টির বিচারে মাল্টার চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছে সাধারণ আমলকি?

ভিটামিন ‘সি’: পুষ্টিবিদদের মতে, একটি মাঝারি আকারের আমলকিতে একটি কমলার বা মাল্টার তুলনায় প্রায় ১৫ থেকে ২০ গুণ বেশি ভিটামিন ‘সি’ থাকে।

খরচের তুলনা: বাজারে এক কেজি মাল্টার দামে অনায়াসে কয়েক কেজি আমলকি কেনা সম্ভব।

উপকারিতা: মাত্র ১-২টি আমলকি প্রতিদিন খেলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি চুল ও ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জাদুর মতো কাজ করে।

আপেল নাকি পেয়ারা

বিভিন্ন স্বীকৃত স্বাস্থ্যবিষয়ক নিবন্ধ এবং ইউএসডিএ (USDA) ফুডডাটা সেন্ট্রালের তথ্য অনুযায়ী, আপেলের তুলনায় পেয়ারা ভিটামিন ‘সি’ ও খাদ্যআঁশের ভালো উৎস।

কথায় আছে, ‘প্রতিদিন একটি আপেল ডাক্তার থেকে দূরে রাখে’। তবে বর্তমান বাজারের প্রেক্ষাপটে পুষ্টিবিদরা বলছেন, ‘আপেল ছেড়ে পেয়ারা ধরুন, টাকা এবং স্বাস্থ্য দুটোই বাঁচান’।

পুষ্টির ব্যবধান: ১০০ গ্রাম আপেলে যেখানে মাত্র ৫ মিলিগ্রাম ভিটামিন ‘সি’ থাকে, সেখানে সমপরিমাণ পেয়ারায় এর পরিমাণ প্রায় ২২৮ মিলিগ্রাম। অর্থাৎ আপেলের চেয়ে পেয়ারায় প্রায় ৪০ গুণ বেশি ভিটামিন ‘সি’ রয়েছে।

ফাইবারের জোগান: পেয়ারায় আপেলের চেয়ে প্রায় ৪ গুণ বেশি ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত কার্যকরী।