কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (২৯ আগস্ট) ফেসবুকে করা এক পোস্টে এ কথা বলেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আমার কাছে সবসময় প্রিয়। দেশ ও জনগণের স্বার্থে তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে না। গণঅভ্যুত্থানে কাওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকো হে বীর দেশপ্রেমিক শিক্ষার্থীরা।


