...|...|...

চাকরি

এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ অক্টোবর ২০২৬, সকাল ১১:১৭
Shares
এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ, এখনই আবেদন করুন

ছবি: সংগৃহীত

এভারকেয়ার হাসপাতাল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালটি প্যারামেডিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল ঢাকা 
পদের নাম: প্যারামেডিক
বিভাগ: এক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি
পদসংখ্যা: ০১টি 

শিক্ষাগত যোগ্যতা: মেডিকেলে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষত 
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: হাসপাতালে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।