...|...|...

জাতীয়

এবার বাড়ল লঞ্চের ভাড়া

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:২৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৬
Shares
এবার বাড়ল লঞ্চের ভাড়া

ছবি: সংগৃহীত

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। প্রথম ১০০ কিলোমিটারের প্রতি কিলোমিটারে ২৩ পয়সা ভাড়া বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ২০ পয়সা ভাড়া বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বৈঠক শেষে নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধিসহ সবকিছু বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। ছাড়া সর্বনিম্ন ভাড়া আগে ৩২ টাকা ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভাড়া বৃদ্ধি কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দেইনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জ্বালানি তেলের দাম বাড়ায় এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন মালিকরা। তারা একজন যাত্রীর যাতায়াতে প্রতি কিলোমিটারে ৫১ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য নৌপরিবহণমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন।

এর আগে সকালে বাস-মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।