...|...|...

রাজনীতি

এবার থানার ভেতরেই হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মিতু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৪ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৪৬
Shares
এবার থানার ভেতরেই হত্যার হুমকি পেলেন এনসিপি নেত্রী মিতু

ছবি: টাইমস টুডে

দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগ জানাতে রাজধানীর তেজগাঁও থানায় এসেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। এ সময় থানায় অবস্থানকালেই বাংলাদেশি নম্বর থেকে আসা একটি ফোনকলে হত্যার হুমকি পেয়েছেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে ডা. মাহমুদা মিতু বলেন, বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি নম্বর থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আজ আমি এ বিষয়ে লিখিত অভিযোগের দায়ের করার জন্য থানায় এসেছিলাম। থানার ভেতরে থাকা অবস্থায়ও আমার নম্বরে ফোন করে একজন আমাকে হত্যার হুমকি প্রদান করেছে। 

রাজধানীর তেজগাঁও থানায় হত্যার হুমকির বিষয়ে লিখিত অভিযোগে দায়ের করেন ডা. মাহমুদা মিতু। অভিযোগ দায়ের শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে তিনি বলেন, আমি একজন সংসদ সদস্য হওয়ার পরেও যদি নিয়মিত এরকম হত্যার হুমকি পাই তাহলে জুলাইয়ে যারা সাধারণ জনগণ মাঠে ছিলেন তাদের কী অবস্থা হবে? আমরা না হয় সাংবাদিকদের সামনে সবকিছু খুলে বলতে পারি, সাধারণ জনগণ কী করবে? 

নিজের হত্যার হুমকি এবং দেশের সামগ্রিক আইন শৃঙ্খলার পরিস্থিতি টেনে তিনি বলেন, গোলাপগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের নশকতা অব্যাহত রয়েছে। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

এ সময় এনসিপি ও তার অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।