...|...|...

বিশ্ব

এবার ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, রাত ১০:৪০
Shares
এবার ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার পর এবার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে অবিস্ফোরিত মার্কিন গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ স্থানীয় এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, গোলাবারুদগুলো সাম্প্রতিক মার্কিন হামলার পর অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল।

এসব গোলাবারুদ অপসারণ ও ধ্বংস করার অভিযান চলাকালেই বিস্ফোরণটি ঘটে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।