ন্যাশনাল ব্যাংক লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড
পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, অর্থনীতি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ক্রেডিট নীতিমালা, ঋণ মূল্যায়ন, আর্থিক বিশ্লেষণ এবং ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ভালো বোঝাপড়া। বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা, সিআইবি (CIB) রিপোর্টিং, ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনা, ঋণ শ্রেণীকরণ এবং প্রভিশনিং বিষয়ে জ্ঞান। এমএস অফিস অ্যাপ্লিকেশন, বিশেষ করে এমএস এক্সেল (MS Excel) ও এমএস ওয়ার্ড (MS Word)-এ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী সামগ্রিক সুবিধাদি প্রদান করা হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


