সুলতান’স ডাইন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জনপ্রিয় রেস্তোরাঁটি চারটি শাখায় কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।এরই মধ্যে ৯ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন
পদের নাম: কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: ফোন কল গ্রহণ করা এবং সোশ্যাল মিডিয়ায় গ্রাহকদের মন্তব্যের উত্তর দেওয়া, অর্ডারের রেকর্ড, বিক্রয় সংক্রান্ত তথ্য এবং গ্রাহকদের ডেটাবেস রক্ষণাবেক্ষণে দক্ষতা।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁয়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়), তবে নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
কর্মস্থল: ঢাকা (মিরপুর, শ্যামলী), নরসিংদী, সিলেট
বেতন: ১২,০০০-১৫,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


