...|...|...

শিক্ষা

এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৭:৫৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, সকাল ৮:০৬
Shares
এইচএসসি ও সমমান পুনর্নিরীক্ষার ফল প্রকাশ আজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আজ সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করা হবে। বিকেল ৩টায় দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

রবিবার (২২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে পাওয়া যাবে। এ জন্য শিক্ষার্থীদের https://eduboardresults.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এছাড়া পুনর্নিরীক্ষার জন্য আবেদনকারীদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এবার গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ।