...|...|...

শিক্ষা

এইচএসসিতে সবচেয়ে বেশি পাস ঢাকা বোর্ডে

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:১৬
Shares
এইচএসসিতে সবচেয়ে বেশি পাস ঢাকা বোর্ডে

ছবি: সংগৃহীত

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ঢাকা বোর্ডে পাসের হার ৬১.৮৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪.৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫.৯৮ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮.০৪, চট্টগ্রাম বোর্ডে ৫২.০৭ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫.০৬ শতাংশ, সিলেট বোর্ডে ৫০.৯০ শতাংশ, যশোর বোর্ডে ৪৪.৯২ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১.৪৪ শতাংশ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ৬১. ০৭ শতাংশ এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ৪৯. ৪৩ শতাংশ।

গত ২ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে কিছু পরীক্ষা পিছিয়ে যায়। পরে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।