২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৪ শতাংশ। এ বছর বোর্ডটিতে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থী। অন্যদিকে, পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪৭ হাজার ৮৯০ জন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।


