...|...|...

জাতীয়

ইসলামাবাদে ‘মারগালা ডায়ালগ ২০২৬’-এ যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, দুপুর ১:১৬
Shares
ইসলামাবাদে ‘মারগালা ডায়ালগ ২০২৬’-এ যোগ দিয়েছেন এনএসআই মহাপরিচালক

এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ | ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মঙ্গলবার (১০ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ফোরাম ‘মারগালা ডায়ালগ ২০২৬’। এই সংলাপে অংশ নিতে দুই দিনের সফরে বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।

ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) উদ্যোগে ২০১৯ সাল থেকে নিয়মিত এই সংলাপের আয়োজন করা হয়ে আসছে। বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে এটি একটি পরিচিত কূটনৈতিক প্ল্যাটফর্ম। এবারের আসরে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার নীতিনির্ধারক, শীর্ষ কূটনীতিক, শিক্ষাবিদ এবং কৌশলগত বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

এবারের আসরে মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া, পূর্ব এশিয়া এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের নীতিনির্ধারক, শীর্ষ কূটনীতিক, শিক্ষাবিদ ও কৌশলগত বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে খোলামেলা ও গঠনমূলক আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শান্তিপূর্ণ সহাবস্থান এবং উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ রূপরেখা তৈরি করাই এই সংলাপের মূল লক্ষ্য।

এর মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর অবদান রাখা। ১০ থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত ইসলামাবাদে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।