ফিলিস্তিনের আল-মুঘাইয়ের গ্রামে দুই ফিলিস্তিনি কিশোরের নিহত হওয়ার ঘটনার পর ইসরায়েলকে তাদের বেআইনি উপস্থিতি শেষ করতে এবং অধিকৃত পশ্চিম তীর থেকে সমস্ত বসতিস্থাপনকারীকে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছে জাতিসংঘ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) মিডেল ইস্ট আইর বরাতে এক্স-এ দেওয়া এক পোস্টে ফিলিস্তিনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় জানিয়েছে, আল-মুঘাইয়ের গ্রামের জনগণের ওপর বসতিস্থাপনকারী ও রাষ্ট্রীয় সহিংসতা ওই এলাকায় ‘ফিলিস্তিনিদের সম্পূর্ণ বাস্তুচ্যুতির’ কারণ হয়ে দাঁড়িয়েছে। একই সাথে ইসরায়েলকে আন্তর্জাতিক আইন অনুযায়ী তাদের বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, অবৈধ বসতিস্থাপনকারীদের বিভিন্ন আউটপোস্টে ঘেরা আল-মুঘাইয়ের গ্রামটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার লক্ষ্যে বসতিস্থাপনকারী ও রাষ্ট্রীয় নিপীড়নের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কেবল ২০২৬ সালেই এই এলাকায় ৫০টিরও বেশি বসতিস্থাপনকারী হামলার ঘটনা ঘটেছে।


