ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন সাংবাদিকদের তিনি এ কথা জানান।
রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের আমলে যে সব নারী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করতেন, তাদেরও নিপীড়ন করা হয়েছে।
যারা নারীদের ওপর আক্রমণ করে তারা কাপুরুষ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।
দেশেরে জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার।
খাল খনন কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিলো। তবে ১ হাজার খনন সম্পন্ন হয়েছে।


