...|...|...

বিশ্ব

ইরান যুদ্ধেই নির্বাচনে হার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩০
Shares
ইরান যুদ্ধেই নির্বাচনে হার ট্রাম্পের; তবু হামলা চালানোর ঘোষণা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের বড় ভূমিকা ছিল বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে ভুল মনে করেন না তিনি। বরং একই পরিস্থিতি তৈরি হলে আবারও ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার যুক্তি, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যায় না।

স্থানীয় সময় বুধবার (৪ নভেম্বর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, কথাটি অনেকাংশেই সত্য। কারণ, এর ফলে স্বল্প মেয়াদে জ্বালানির দাম কিছুটা বেড়েছে।’ তবে যুদ্ধের কারণে রাজনৈতিক ক্ষতি হলেও সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ ছিল না বলে জানান তিনি। খবর বিবিসি 

ট্রাম্প বলেন, ‘আবার যদি একই পরিস্থিতি তৈরি হতো, তাহলে আমাকে আবারও একই কাজ করতে হতো। কারণ, দীর্ঘ মেয়াদে এটিই একমাত্র সমাধান। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যায় না।’

নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে নিজের জনপ্রিয়তার যুক্তিও তুলে ধরেন ট্রাম্প। তিনি দাবি করেন, নিজে প্রার্থী হলে রিপাবলিকানরা নির্বাচনে জিতত। তার নির্বাচনি সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, ‘মানুষের মধ্যে এত ভালোবাসা ছিল, যা ছিল অবিশ্বাস্য। কিন্তু সেই ভালোবাসা অন্য প্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়নি।’