আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার। ইতিহাসের দিকে ফিরে তাকালে দেখা যায়, বছরের এই দিনটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে গুরুত্বপূর্ণ নানা ঘটনা। একই দিনে জন্ম নিয়েছেন খ্যাতিমান ব্যক্তিরা, আবার মৃত্যুবরণ করেছেন সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ও অন্যান্য অঙ্গনের অনেক বিশিষ্টজন।
চলুন জেনে নেওয়া যাক ২৮ সেপ্টেম্বরের উল্লেখযোগ্য ঘটনাবলি এবং এই দিনে জন্ম ও মৃত্যুবরণ করা গুণীজনদের কথা।
ঘটনাবলি
১৮৬৫ সালে এলিজাবেথ গ্যারেট এন্ডারসন ব্রিটেনে প্রথম নারী শল্যচিকিৎসক হিসেবে নিবন্ধিত হন।
১৯০৬ সালে হংকংয়ে ভয়াবহ ঘূর্ণিঝড়ে প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়।
১৯২৩ সালে বুলগেরিয়ায় ফ্যাসিবাদবিরোধী একটি অভ্যুত্থান সংঘটিত হয়।
১৯২৮ সালে স্যার অ্যালেকজান্ডার ফ্লেমিং প্রথমবারের মতো পেনিসিলিন আবিষ্কারের ঘোষণা দেন।
১৯৯৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রস্তাব গ্রহণ করে। এতে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদের নিচে খননকাজ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়।
আজ যাদের জন্মদিন
১৫৭৩ সালে জন্মগ্রহণ করেন ইতালির খ্যাতিমান চিত্রশিল্পী মাইকেল এঞ্জেলো।
১৭৪৬ সালে জন্ম নেন প্রাচ্যতত্ত্ববিদ ও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স।
১৯২৯ সালে জন্মগ্রহণ করেন ভারতের প্রখ্যাত কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।
১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টুয়ার্ট ক্লার্ক।
১৯৮২ সালে জন্ম নেন ভারতের ক্রীড়াবিদ অভিনব বিন্দ্রা।
আজ যাদের মৃত্যুদিন
১৮৯৫ সালে মৃত্যুবরণ করেন ফরাসি রসায়নবিদ ও অণুজীববিজ্ঞানী লুই পাস্তুর।
১৯০২ সালে মারা যান ফরাসি ঔপন্যাসিক এমিল জোলা।
১৯৩৬ সালে মৃত্যুবরণ করেন সাহিত্যিক শেখ ফজলল করিম।
১৯৫৩ সালে মারা যান মার্কিন জ্যোতির্বিদ এডউইন হাবল।
১৯৭০ সালে মৃত্যুবরণ করেন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুন নাসের।
১৯৮৯ সালে মারা যান ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি ফার্দিনান্দ মার্কোস।
১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ নাজিবুল্লাহ।

