...|...|...

খেলা

ইতালির কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, সন্ধ্যা ৬:১৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, রাত ১১:৩৯
Shares
ইতালির কোচের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ জানালেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত

ইতালি জাতীয় দলের প্রধান কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন কার্লো আনচেলত্তি। তবে ব্রাজিল জাতীয় দলের প্রতি নিজের প্রতিশ্রুতি ও দায়বদ্ধতার কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। 

বুধবার (২৯ জুলাই) ইএসপিএনের সাংবাদিক পেদ্রো ইভো আলমেইদাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইতালিয়ান মাস্টারমাইন্ড এ তথ্য জানান। 

আনচেলত্তি বলেন, ‘এটি চুক্তির বিষয় নয়, সেটাই কারণ নয়।’ তিনি বলেন, ‘কারণ আমি ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং এই দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম বছরেই এই দেশ আমাকে যে আন্তরিকভাবে গ্রহণ করেছে, তার জন্য আমি এখানে থাকতে চাই।’

ইতালির তৎকালীন টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি গত সপ্তাহে সাংবাদিকদের জানান, টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে ব্যর্থ হওয়ার পর তিনি আনচেলত্তির সাথে ইতালির কোচের দায়িত্ব নেওয়ার বিষয়ে যোগাযোগ করেছিলেন। কিন্তু নিজ দেশের দায়িত্ব না নিয়ে আনচেলত্তি লাতিন আমেরিকার দলটির সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।