...|...|...

চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার নিয়োগ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, রাত ১০:৫৬
Shares
ইউএস-বাংলা  এয়ারলাইন্সে ফার্স্ট অফিসার নিয়োগ

ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের অন্যতম বেসরকারি এয়ারলাইন্স প্রতিষ্ঠানটির ফ্লাইট অপারেশনস বিভাগে ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এ পদে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ পদে নিয়োগের জন্য পদসংখ্যা নির্ধারিত নয়। যোগ্য প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম ও পদ

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিভাগ: ফ্লাইট অপারেশনস

পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

নাগরিকত্ব: প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

ফার্স্ট অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পর্যায়ে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে পড়াশোনা করতে হবে।

এ ছাড়া জিসিই ও লেভেল ও এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি পর্যায়েও পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা

প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও এ পদে আবেদন করতে পারবেন।

পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। প্রার্থীর বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।

প্রার্থীর ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি ন্যূনতম ইএলপি লেভেল-৪ এবং ৬/৬ দৃষ্টিশক্তি অথবা সংশোধিত দৃষ্টিশক্তি থাকতে হবে।

এ ছাড়া প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না। আবেদনকারীকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা এবং গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

প্রাথমিকভাবে বাছাই করা প্রার্থীদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।

আবেদনের শেষ সময়

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং) পদে আবেদন করা যাবে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। তাই আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।