...|...|...

ঢাকা

আড়াইহাজারে শিয়ালের আক্রমণে শিশুসহ চারজন আহত

আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:২০
Shares
আড়াইহাজারে শিয়ালের আক্রমণে শিশুসহ চারজন আহত

শিয়ালের আক্রমণে আহত শিশু। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গহরদী এলাকায় হঠাৎ শিয়ালের আক্রমণে এক শিশুসহ চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ একটি শিয়াল এলাকায় ঢুকে পড়ে কয়েকজনকে আক্রমণ করে। এতে এক শিশুসহ চারজন আহত হন। আহত শিশুটির মুখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

শিয়ালের আক্রমণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা শিয়ালটির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।