...|...|...

চাকরি

আড়ংয়ে চাকরির সুযোগ, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, সকাল ৮:৩২
Shares
আড়ংয়ে চাকরির সুযোগ, বিমাসহ আছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ছবি: সংগৃহীত

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটির ড্রাফটিং বিভাগ অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার
বিভাগ: ড্রাফটিং
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি (গ্রাফিক্স ডিজাইনে হলে অগ্রাধিকার দেওয়া হবে)
অন্যান্য যোগ্যতা: গ্রাফিক ডিজাইন, অ্যাডোবি ক্রিয়েটিভ স্যুট, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।