পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।
প্রতিষ্ঠানের নাম : আড়ং
বিভাগের নাম : টেক্সটাইল ল্যাব, কোয়ালিটি কন্ট্রোল
পদের নাম : অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়
চাকরির ধরন : বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী - পুরুষ
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা : ৩ - ৪ বছর
বেতন ও অন্যান্য সুবিধা : আলোচনা সাপেক্ষে
বয়সসীমা : নির্ধারিত নয়
আবেদন শুরু : ১৬ জুলাই ২০২৬
আবেদনের শেষ তারিখ : ২৫ জুলাই ২০২৬
আবেদন পদ্ধতি : অনলাইনে
কর্মস্থল : ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আড়ং।


