...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, সকাল ১১:৪০ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:১৪
Shares
জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ

ছবি : সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চুল্লি ও প্রেস, টাইলস বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। বুধবার ( ১৫ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম : সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/শিফট ইঞ্জিনিয়ার

বিভাগ : চুল্লি ও প্রেস, টাইলস

পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : গ্লাস অ্যান্ড সিরামিক টেকনোলজিতে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা : বিশ্লেষণ ও সমস্যা সমাধানের জোরালো সক্ষমতা। এমএস অফিস ও প্রোডাকশন রিপোর্টিংয়ে দক্ষতা।

অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন : ফুলটাইম

কর্মক্ষেত্র : অফিসে 

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা : উল্লেখ নেই 

কর্মস্থল : নারায়ণগঞ্জ

বেতন : আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময় : ২২ জুলাই ২০২৬