...|...|...

রাজধানী

আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:০০ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪৬
Shares
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দগ্ধ নুর ইসলাম (৩০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হয় তার। এ নিয়ে এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।  

নুর ইসলামের ভাগ্নে মো. মাসুদ রানা জানান, নুর ইসলামের বাড়ি বাগেরহাট জেলায়। তবে থাকতেন ভোলাতে। গ্যাস পরিবহনের গাড়ি চালান তিনি। ঘটনার আগে গ্যাসের গাড়ি নিয়ে ওই কারখানায় গিয়েছিলেন। বিস্ফোরণে তার সারা শরীর পুড়ে গিয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এর আগে, ঘটনার রাতেই ঢাকা মেডিকেলে মারা যান নজরুল ইসলাম (৩০) নামে এক সবজি বিক্রেতা। তিনি কারখানটির সামনের রাস্তায় কাঁচামাল বিক্রি করতেন।

চিকিৎসাধীন থাকা গুরুতর আহত কাঁচামাল বিক্রেতা সুজন মিয়াকে (২৫) ঢাকা মেডিকেল থেকে স্বজনরা বেসরকারি হাসপাতালের আইসিইউতে নিয়ে গেছে। আর তার বাবা মোখলেস মিয়া (৪৫) ওইদিন প্রাথমিক চিকিৎসা নিয়েছিলেন।