আলোচনার মাধ্যমে সামনে এগিয়ে যেতে চায় ইরান। তবে কোনো ধরনের আগ্রাসনের কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুক্তির ভিত্তিতে আলোচনার পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে শত্রুদের আগ্রাসন কিংবা কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না।’
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা কোনো অপমান মেনে নেব না। বলপ্রয়োগ ও দাদাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়াব।’


