...|...|...

শিক্ষা

আলিম পরীক্ষা ২০২৮, পূর্ণাঙ্গ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৭
Shares
আলিম পরীক্ষা ২০২৮, পূর্ণাঙ্গ সিলেবাস ও নম্বর বণ্টন প্রকাশ

ছবি: সংগৃহীত

২০২৮ সালের আলিম পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি, বিষয় কাঠামো, বিষয় কোড, প্রশ্নের ধরন ও নম্বর বণ্টন প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম পরীক্ষার্থীদের জন্য এ নির্দেশনা প্রযোজ্য হবে।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আসন্ন আলিম পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিষয়ভিত্তিক নির্দেশনা ও মূল্যায়ন পদ্ধতির বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বোর্ড জানিয়েছে, পরীক্ষার্থীরা নির্ধারিত পাঠ্যসূচি, বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন এবং নম্বর বণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে বোর্ডের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এদিকে, এইচএসসি ও আলিম পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নে সমন্বয় আনার উদ্যোগের অংশ হিসেবে সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষার বিষয় কোড পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে দুই ধারার বিষয় কোডের মধ্যে সামঞ্জস্য আনা হয়েছে।

বোর্ডের পৃথক বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন বিষয় কোড নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০২৭ সালের আলিম পরীক্ষা থেকে কার্যকর হবে। ফলে নিবন্ধন, ফরম পূরণ, প্রবেশপত্র তৈরি, প্রশ্নপত্র ও উত্তরপত্র প্রস্তুত, ফলাফল প্রকাশ, নম্বরপত্র এবং সনদসংক্রান্ত কার্যক্রমে সংশোধিত বিষয় কোড ব্যবহার করতে হবে।

তবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য আগের বিষয় কোডই বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আলিম পরীক্ষা ২০২৮-এর নতুন সিলেবাস, বিষয় কাঠামো, বিষয় কোড ও নম্বর বণ্টন সম্পর্কে বিস্তারিত জানতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://bmeb.gov.bd/ ভিজিট করতে হবে।