...|...|...

খেলা

আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি প্রকাশ, ঘরের মাঠে মেসিকে ফেরানোর অপেক্ষা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:১০
Shares
আর্জেন্টিনার তিন ম্যাচের সূচি প্রকাশ, ঘরের মাঠে মেসিকে ফেরানোর অপেক্ষা

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বিশ্বকাপ পরবর্তী প্রথম ফিফা উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বকাপের রানার্সআপরা। সোমবার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ওলে। এই ম্যাচগুলোর কোনো একটিতে ঘরের মাঠে লিওনেল মেসিকে আবারও দেখা যেতে পারে বলে জানিয়েছে তারা।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলবে ফিফা উইন্ডো। সূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টালে যথাক্রমে বুরকিনা ফাসো বেনিনের বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মঙ্গলবার দুপুরে প্রতিপক্ষ, ম্যাচের তারিখ ভেন্যু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা রয়েছে। তবে ম্যাচগুলোর জন্য এখনো ফিফার অনুমোদন প্রয়োজন। মঙ্গলবার এগুলোক্লাস ম্যাচ হিসেবে স্বীকৃতি পাবে কি না, সে সিদ্ধান্ত আসার কথা।

ম্যাচগুলো ক্লাস হিসেবে অনুমোদিত হলে বিশ্বকাপ ফাইনালের পর সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞায় থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা থিয়াগো আলমাদা এসব ম্যাচেই শাস্তি কাটিয়ে উঠতে পারবেন। একই সাথে ম্যাচগুলোর ফল ফিফা র‍্যাংকিংয়ে প্রভাব ফেলবে এবং খেলোয়াড়দের জাতীয় দলের পরিসংখ্যানেও যুক্ত হবে।

এসব প্রস্তুতি ম্যাচে বিশ্বকাপের মূল দলে জায়গা না পাওয়া কয়েকজন তরুণ ফুটবলারকেও সুযোগ দিতে পারেন কোচ লিওনেল স্কালোনি। ২২ অথবা ২৩ সেপ্টেম্বর এজেইজা ক্যাম্পে দলের অনুশীলন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ম্যাচগুলোর আগে আলোচনায় রয়েছে স্কালোনির ভবিষ্যৎও। বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্বে তিনি থাকবেন কি না, তা নিয়ে চলছে জল্পনা। এএফএ চায়, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিই দায়িত্বে থাকুন। বিষয়টি তাকে জানানো হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি তিনি।

স্কালোনিকে সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো চাপ দিতে চাইছে না এএফএ। বরং তার ঘনিষ্ঠদের সাথে যোগাযোগ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে সংস্থাটি। কোচিং স্টাফের অধিকাংশ সদস্যই স্কালোনির সাথে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইতিবাচক। তবে শেষ সিদ্ধান্ত কোচের নিজেরই।

 ফিরবেন কি মেসি?

সব আলোচনার কেন্দ্রে অবশ্য লিওনেল মেসি। আর্জেন্টাইন সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহ, বিশ্বকাপের পর ঘরের মাঠে আবারও কি দেখা যাবে তাদের কিংবদন্তিকে? গত মাসের শেষ দিনে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। তবে ওলের প্রতিবেদন অনুযায়ী, বলিভিয়া, বুরকিনা ফাসো অথবা বেনিনের বিপক্ষে তিন ম্যাচের কোনো একটিতে মাঠে নামতে পারেন তিনি। ঘরের মাঠে আর্জেন্টাইন মহাতারকাকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে এএফএর।