...|...|...

স্বাস্থ্য

হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৩:৫১
Shares
হাম উপসর্গে আরও ৮ মৃত্যু

ছবি: টাইমস টুডে

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ দেখা গেছে ১ হাজার ১০৯ জনের শরীরে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে ১ হাজার ৩৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।